শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৯:৪০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‌বেনা‌পোল সীমা‌ন্তে কো‌টি টাকার স্বর্ণেরবারসহ আটক ১

র‌হিদুল খান : [২] বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে এক কেজি ৭৫০ গ্রাম ওজনের ১৫টি সোনার বারসহ রানা হামিদ (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। ওই সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইকও জব্দ করে বিজিবি। আটক রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের আব্দুল গফফারের ছেলে।

[৪] বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পোর্ট থানার পুটখালি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। তারা পাঁচভুলোট গ্রামের রাস্তার ওপর থেকে রানা হামিদ নামে এক যুবককে ইজিবাইকসহ আটক করে। তার শরীর তল্লাশি করে তিনটি প্যাকেটে মোট ১৫টি সোনার বার পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। উদ্ধার করা সোনার দাম ৯৩ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা বলে জানায় বিজিবি।

[৫] ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, সোনার বারসহ আটক আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়