শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৯:১১ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আধুনিক দৃষ্টিনন্দন পৌরসভা গড়তে চান নবনির্বাচিত সিংগাইর পৌর মেয়র বাশার

সিরাজুল ইসলাম: [২] সাংবাদিকসহ সকলের সহযোগিতা নিয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন সিংগাইর পৌরসভা গড়তে চান নব নির্বাচিত মেয়র আবু নাঈম মোঃ বাশার। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল ৫ টায় পৌর সভার সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। মেয়র বলেন, নানা সমস্যায় জর্জড়িত এ পৌর সভায় নাগরিক সেবা বৃদ্ধির জন্য অগ্রাধিকার ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থা, সড়ক বাতি, নিরাপদ পানি, পৌর এলাকার যানজট, রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ মাদক নির্মূল ও বেকারত্ব দূর করতে পরিকল্পিত ব্যবস্থা নেয় হবে।

[৩] সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, শিশু কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে স্টেডিয়াম ,আধুনিক পার্ক ও পাঠাগার নির্মাণ করা হবে। সেই সাথে পৌর এলাকা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখা হবে। এ সময় পৌর সচিব মোঃ তায়েব আলীসহ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিংগাইর প্রেসক্লাব সভাপতি সংবাদ প্রতিনিধি মোঃ কোহিনূর ইসলাম রাব্বি, সহ-সভাপতি আমাদের অর্থনীতি প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, ইত্তেফাক প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী, নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান বাদল, মানবজমিন প্রতিনিধি মোঃ আতাউর রহমান, আমাদের নতুন সময় প্রতিনিধি মোস্তাক আহম্মেদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রাকিবুল হাসান বিশ্বাস, ভোরের পাতা প্রতিনিধি হাবিবুর রহমান, সমকালের কমার্শিয়াল স্টাফ মোহাম্মদ আলী রিপন, বাংলাদেশের খবর প্রতিনিধি সাইফুল ইসলাম সিকদার, সংবাদ জমিনের নির্বাহী সম্পাদক ইয়াকুব মোল্লা ও আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

[৪] মতবিনিময় সভায় নব নির্বাচিত কাউন্সিলরগণও উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ