শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৮:৫৪ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘিতে র‌্যাব-১২ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের নিকট থেকে আধা কেজি গাঁজা, মোবাইল ফোনসেট, সীমকার্ড ও টাকা উদ্ধার করেছেন। গত ৩১ মার্চ বুধবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।

[৩] গ্রেফতারকৃতরা হলো আদমদীঘির নসরতপুর ইউপি চাটখইর গ্রামের পিতা- ছামছুল শেখের ছেলে আজাদুল ইসলাম (৩২) ও একই গ্রামের মোখলেছার রহমানের ছেলে আব্দুর রব (৩১)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

[৪] বগুড়ার র‌্যাব-১২ সুত্রে জানাযায়, র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার স্বজল কুমার সরকারের নেতৃত্বে মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসাবে গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানীর একটি দল আদমদীঘির চাটখইর গ্রামের নিকট রাস্তায় অভিযান চালিয়ে বেচাকেনার সময় মাদক ব্যবসায়ী উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

[৫] এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে আধা কেজি গাঁজা, দুইটি মোবাইল সেট, ৩টি সীম কার্ড ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেনর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ