শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া ঘাটে ভয়াবহ আগুন, প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

কামাল হোসেন: [২] দক্ষিণবঙ্গের প্রবেশপথ দৌলতদিয়া ঘাটের ট্রাক টার্মিনাল এলাকার খানকা শরীফের প্রধান গেটের ডান পাশে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

[৩] এ ঘটনায় কোন প্রানহানি না ঘটলেও অন্তত ৮/১০ টি দোকানপাট, হোটেল, অফিস ও বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।প্রাথমিকভাবে আগুন লাগার কারন জানা যায় নি।

[৪] সরেজমিন জানা গেছে ,দৌলতদিয়া ট্রাক টার্মিনাল সংলগ্ন মজিদ শেখের পাড়া এলাকায় বৃহস্পতিবার বেলা সোয়া ২ টার দিকে নৈমদ্দিন পালের ব্যাবসা প্রতিষ্ঠান হতে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকান,খাবার হোটেল, অফিস ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে স্হানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে। এর কিছু পরে রাজবাড়ী ফায়ার সার্ভিসের আরো ২ টি ইউনিট সেখানে পৌঁছে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

[৫] ক্ষতিগ্রস্ত নৈমদ্দিন পাল বলেন, এখানে তার ব্যাটারি চার্জ দেয়ার ও লন্ড্রীর দোকান ছিল। দোকানে অন্তত ৪ লক্ষ টাকার অনেকগুলো ব্যাটারি ছিল। যার সবকিছু পুড়ে গেছে। তার দোকান হতে আগুনের সূত্রপাত হলেও তিনি আগুন লাগার কারন বুঝতে পারছেন না বলে জানান।

[৬] রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে এসে স্হানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হই। আমরা আগুনের প্রকৃত কারন জানার চেষ্টা করছি।আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সম্পদের ক্ষতি হলেও ক্ষতির পরিমাণ নিরুপনের চেষ্টা করা হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ