শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি কলেজের প্রফেসর ভোক্তা-অধিকারে অভিযোগ করে পেলেন জরিমানার ২৫ শতাংশ টাকা

স্বপন দেব : [২] মেয়াদ উত্তীর্ন ব্রেডটি খুলে খেতে গেলে দেখা যায়, ব্রেডটিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছত্রাক পড়ে গেছে। এমনি অভিযোগ এনে মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর জনাব মো.সেলিম, সৈয়দ মুজতবা আলী সড়কে অবস্থিত বনফুল এন্ড কোং, মৌলভীবাজার শাখার বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

[৩] সেই সময়েই মৌলভীবাজারে অবস্থিত বনফূল এন্ড কোং এর ম্যানেজারকে তলব করে এনে ব্রেডটি দেখানো হয় এবং তিনি দুঃখ প্রকাশ করে লিখিত স্বীকারোক্তি প্রদান করেন ।

[৪] উক্ত অভিযোগটি নিষ্পত্তির লক্ষে বাদী এবং বিবাদীর উপস্থিতিতে বৃহস্পতিবার অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়।

[৫] উক্ত শুনানীতে সিলেট থেকে আগত বনফুল এন্ড কোং এর কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে খাদ্য দ্রব্য প্যাকেট করে বাজারজাত করতে আরো সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। জরিমানার অর্থ বনফূল এন্ড কোং এর কর্তৃপক্ষ তাৎক্ষণিক পরিশোধ করেন।

[৬] আইন অনুযায়ী অভিযোগকারী প্রফেসর জনাব মো.সেলিমকে জরিমানার ৫ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়