শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু, সকাল থেকে বিভিন্ন জেলায় দেড়শোর বেশি ইভিএম বিকল

সুমাইয়া ঐশী: [২] বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই ভোটযন্ত্রে এই বিভ্রাট সৃষ্টি হয়। স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিট থেকে ৯টা ১২ মিনিট পর্যন্ত কেবল পূর্ব মেদিনীপুর জেলাতেই সবমিলিয়ে ৪৩টি এবং পশ্চিম মেদিনীপুরে ৫৬টি ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) বিকল হওয়ার খবর মিলেছে। আনন্দবাজার

[৩] কোনো কোনো কেন্দ্রে ভোট শুরুর আগে থেকেই ইভিএম নষ্ট হওয়ার খবর পাওয়া যায়। এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্র থেকে অসংখ্য অভিযোগ এসেছে।

[৪] ভোটের আগে থেকেই ইভিএমে ভোটগ্রহণের বিরোধীতা করে আসছে তৃণমূল। তবে বিজেপির পক্ষ থেকে কড়াভাবে এই বিরোধীতার সমালোচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়