শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফায়ার সার্ভিসের ৩২২ সদস্য করোনায় আক্রান্ত

সুজন কৈরী : [২] করোনাভাইরাসে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩২২ জন সদস্য আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৩১১ জন সুস্থ হয়েছেন।

[৩] বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, বুধবার পর্যন্ত অধিদপ্তরের ৩২২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩১১ জন সুস্থ হয়েছেন। বাকি ১১ জন ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন ও দপ্তরে আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে অধিদপ্তরের একজন সদস্যও মারা যাননি।

[৪] এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত ১৭ হাজার ২৪ পুলিশ সদস্য ও ২ হাজার ৫৫২ জন র‍্যাব সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩ হাজার ২৯৭ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে ৬৯ জন পুলিশ ও র‌্যাব সদস্য আইসোলেশনে আছেন। মোট আইসোলেশনে আছেন ৩০৩ জন। নতুন করে ৬ জন পুলিশ ও র‌্যাব সদস্য কোয়ারেন্টাইনে আছেন। মোট কোয়ারেন্টাইনে আছেন ৫৯ জন।

[৫] এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৮ জন পুলিশ ও র‌্যাব সদস্য। যার মধ্যে ১৬ হাজার ৫০৭ জন পুলিশ ও র‍্যাব ২ হাজার ৫২১ জন র‌্যাব সদস্য। এখন পর্যন্ত ৮৮ জন পুলিশ ও র‌্যাব সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়