শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন রজনীকান্ত, প্রশংসায় পঞ্চমুখ মোদী

জেরিন আহমেদ: ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে । বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই ঘোষণা সারেন।

২০১৯ সালে দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন, গত বছর করোনার জেরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়নি। দিন কয়েক আগে সেই তালিকা সামনে এলেও নাম ছিল না দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের। অবশেষে রজনীকান্তকে ৫১তম দাদাসাহেব ফালকে সম্মানের সঙ্গে ভূষিত করবার কথা জানাল কেন্দ্র।

এদিকে এক টুইট করে মন্ত্রী জানান, ‘ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্ত-কে এই বছরের দাদাসাহেব ফালকে পুরষ্কার ঘোষণা করতে পেরে আমি খুশি। অভিনেতা, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসাবে তার অবদানকে সম্মান দেওয়া হয়েছে। ’

এদিকে এ ঘোষণার পর পরই ভারতের প্রধানমন্ত্রী রজনীকান্তকে নিয়ে টুইটারে একটি লেখা পোস্ট করেন।

রজনীকান্তকে এই পুরষ্কারের জন্য যে নির্ণায়ক-সভা তৈরি হয়েছিল, তাতে ছিলেন গায়ক আশা ভোসলে এবং শঙ্কর মহাদেবন, অভিনেতা মোহনলাল ও বিশ্বজিৎ এবং চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই।

রজনীকান্তের বয়স এখন ৭০। তিনি ভারতীয় চলচ্চিত্রকে অন্যমাত্রা দিয়েছেন। ১৯৭৫ সালে তামিল ভাষার ‘অপূর্ব রাগানাঙ্গাল’ সিনেমায় অভিষেক করেছিলেন তিনি। তারপর একেরপর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেন রজনীকান্ত। সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮

  • সর্বশেষ