শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০১:৫৬ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে ভোটারদের দৃশ্যপট

ইমরুল শাহেদ: ২ এপ্রিল শুক্রবার চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি বেশ জমজমাট। এখানে প্রতিদিন যাতায়াত করছে পরিচালক, শিল্পী-কলা-কুশলী এবং গণমাধ্যমকর্মীরা। খাওয়া-দাওয়া, আড্ডা, প্রার্থীদের নিয়ে খুনসুঁটি, পোস্টার, প্ল্যাকার্ড, নতুন ছবির ব্যানারসহ নানা সাজে সজ্জিত হয়েছে এফডিসির বিভিন্ন প্রান্তর। পরিচালক সমিতির এবারের নির্বাচন হচ্ছে তিনটি প্যানেলে।

কাজী হায়াৎ-এসএ হক অলীক, শাহ আলম কিরণ-সাফি উদ্দিন সাফি এবং সোহানুর রহমান সোহান-শাহীন সুমন - এই তিনটি প্যানেলে ৪৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এজন্য জল্পনা-কল্পনাও বেশি। কে জিতবেন কে হারবেন এটা কেউ বলতে পারছেন না। আগে অনুমান করা যেত কারা জিতবেন, এবার সেটা করা যাচ্ছে না। পদ্মার মতো প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে ভোটের দৃশ্যপট। গত সোমবার ছিল পরিচালক সমিতির সাধারণ সভা। সেখানে উপস্থিত হয়েছিলেন ১৫০ জনের মতো পরিচালক। নির্বাচন কমিশন অনুমান করছে, প্রার্থীদের বাদ দিলে আর ভোটার থাকে ৩১৭ জন।

সাধারণ সভার উপস্থিতির বাইরে হয়তো আর একশ’ ভোটার আসতে পারে ভোট দিতে। মহামারী বেড়ে যাওয়ার কারণে অন্যান্য বারের মতো এবারের নির্বাচন মুখরিত হতে নাও পারে। বৃহস্পতিবার হলো দুটি প্যানেলের পরিচিতি। সেখানকার উপস্থিতিও নজর কাড়ার মতো নয়। সচরাচর যেসব মুখগুলো এফডিসিতে নিয়মিত দেখা যায়, তারাই কেবল ঘুরেফিরে এখানে ওখানে যাচ্ছেন। এজন্যও সম্ভাবনাময় প্রার্থী কারা তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে বলা যায়, পরিচালক সমিতির বর্তমান নির্বাচনকে কেন্দ্র করে একটা রহস্যজনক পরিস্থিতি বিরাজমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়