শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীনগরে খাস পুকুর থেকে আবারও বিষ্ণু মূর্তি উদ্ধার

ডেস্ক রিপোর্ট: নওগাঁর রাণীনগরে আবারো সরকারি খাস পুকুর থেকে মূল্যবান কালো পাথরের ১৪ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। ভোরের কাগজ

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় বেশ কিছুদিন ধরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুরের সংস্কারের খনন কাজ চলছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে স্কেবেটার (ভেকু) মেশিন দিয়ে সেখানকার কাজের লোকজন পুকুর সংস্কারের খনন কাজ করছিলেন। এসময় ভেকু মেশিন দিয়ে পুকুরটি খননের সময় মূর্তি পাওয়া যায়। এদিন সকালে স্থানীয় লোকজন মূর্তিটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেন। মূর্তিটির ওজন ১৪ কেজি। তবে মূর্তিটি কি পাথরের তা যাচাই-বাছাইয়ের পর বলা যাবে।

ওসি আরো বলেন, গত ১৬ মার্চ সরকারি ওই খাস পুকুর থেকে ৩৮ কেজি ওজনের মূল্যবান কালো পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়