শিরোনাম
◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১১:৫৫ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারো হোঁচট খেতে যেয়ে তাল সামলে নিলেন বাইডেন (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] এবার পিটার্সবার্গ রওনা দেওয়ার সময় বিমানের সিঁড়িতে ওঠার সময় এ ঘটনা ঘটে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। ডান হাতে ছাতা ও বাম হাতে ব্রিফকেস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিমানে ওঠার সময় ১৬তম সিঁড়িতে বাম পা ফেলার সময় হোঁচট খেতে নিয়েই দ্রুত ডান পা পরের সিঁড়িতে রেখে উঠে যান। স্পুটনিক

[৩] বিষয়টি উপস্থিত রিপোর্টারদের ঈগল চোখকে ফাঁকি দিতে পারেনি। হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর কেট বেডিংফিল্ড জানান বাইডেন ঠিক আছেন। আমি জানি যে লোকেরা দেখেছেন প্রেসিডেন্ট বাইডেন সিঁড়ি বেয়ে এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠার সময় পা পিছলে গিয়েছিলেন। তবে তার সঙ্গে থাকা মেডিকেল টিমকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণের কোনো প্রয়োজন পড়েনি।

[৪] বৃষ্টি পড়ায় কিছুট পানি বিমানের সিঁড়িতে জমা থাকায় খুব সাবধানেই বিমান উঠছিলেন বাইডেন। একটি পদক্ষেপে হোঁচট খেলে খুব দ্রুত ডান পায়ে পরের সিঁড়িতে উঠে যান বাইডেন।

[৫] দুই সপ্তাহ আগে বিমানে আটলান্টা রওনা হওয়ার আগে পরপর তিনবার হোঁচট খেলেও বাইডেন তাল সামলান। তখনো হোয়াইট হাউস থেকে বলা হয় প্রেসিডেন্ট সুস্থ আছেন।

[৬] তবে রাসমুসেন জরিপে অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউসের নেতৃত্ব দেওয়ার মত মানসিক ও শারীরিক সুস্থতায় নেই।

https://twitter.com/i/status/1377380432799490052

  • সর্বশেষ
  • জনপ্রিয়