শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১০:২৪ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুর জামায়াতের আমিরসহ ১৩ নেতাকর্মী আটক

ডেস্ক রিপোর্ট: মেহেরপুরের মুজিবনগর থেকে জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খাঁনসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে উপজেলার শিবপুর গ্রামের ফজলুল গাজীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকৃতদের মধ্যে জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দারজিজ হোসেন, উপজেলা জামায়াতের আমির খাঁন জাহান আলী, সাধারণ সম্পাদক খাইরুল বাশার, মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল গাজী রয়েছেন।

এসময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, জিহাদী বই ও মোটরসাইকেল জব্দ করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমির ফজলুল গাজির বাড়িতে গোপন সভা চলছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মুজিবনগ থানা পুলিশ। সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে জামায়াতের পাঁচ নারী কর্মীও রয়েছেন।

আটক ১৩ নেতাকর্মীর নামে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়