শিরোনাম
◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৯:৫১ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাণীদেহে ব্যবহারের উপযোগী করোনা টিকা এনেছে রাশিয়া

তাহমীদ রহমান: [২] বুধবার দেশটির কৃষি নিরাপত্তা পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা রোসেলখোদনাদজর এই তথ্য জানিয়েছে। রয়টার্স,আল-জাজিরা

[৩] রোসেলখোদনাদজরের একদল গবেষক কার্নিভ্যাক-কোভ নামের এই টিকাটি তৈরি করেছেন। গবেষকদলের উপপ্রধান কনস্তানতিন সাভেনকভ বলেন, গত অক্টোবর থেকে কার্নিভ্যাক-কোভের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।

[৪] ট্রায়াল পর্যায়ে কুকুর, বেড়াল, শেয়াল, মিঙ্ক খেঁকশেয়ালসহ বিভিন্ন প্রাণীর দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে।

[৫] পরীক্ষায় দেখা গেছে, প্রাণীদেহে এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর প্রতিরোধী প্রোটিন গড়ে তুলতে সক্ষম। তবে এই প্রতিরোধী শক্তির মেয়াদ থাকে ছয় মাস।

[৬] এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে কার্নিভ্যাক-কোভের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলেও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ