শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূমিহীনদের ঘর নির্মাণে অনিয়মে ছাড় নেই: বিভাগীয় কমিশনার

আল আমীন: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের দরিদ্র অসহায় ও গৃহহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করেছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রাপ্তিক জনগোষ্ঠীর জন্য সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

[৩] সদর উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিস পরিদর্শনকালে সেবা গ্রহীতার সাথে কথা বলেন সেই সাথে জনগণের দৌড়গোড়ায় জনহয়রানিমুক্ত নাগরিক সেবা প্রদানের নির্দেশনা দেন। অন্ধ প্রতিবন্ধী মহিলাকে ঘরের দলিল ও নামজারি হস্তান্তর করেন।

[৪] বুধবার দুপুরে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ।

[৫] এসময় তিনি আরও বলেন, সেবা প্রদানকালে দুর্নীতি অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের প্রকল্প বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৫] এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমরকান্তি বসাক, ইউএনও সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনারের পিএস মোঃ মহিনুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়