শিরোনাম
◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুফতী মুহাম্মদ ওয়াক্কাস'র ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ'র শোক

গোলাম মোস্তাফ:[২] সাবেক ধর্ম ও পানি সম্পদ প্রতিমন্ত্রী, যশোর ৫ আসনের তিনবারের সাবেক এমপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস (রহ.)এর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

[৩] ধবার (৩১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, যে সকল আলেম-উলামা আধুনিক ও বিশ্ব রাজনীতি সম্পর্কে ধারনা রাখতেন এবং রাজনিতির সকল শ্রেনীর মানুষের সাথে সহজেই মিশতে পারতেন তাদেরই অন্যতম ছিলেন মুফতী মুহাম্মদ ওয়াক্কাস।

[৪] তারা বলেন, আপাতমস্তক একজন অমায়িক মানুষ ছিলেন তিনি। ভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষের সাথেও তার সম্পর্ক ছিল চমৎকার। যুক্তি দিয়ে রাজনীতির কৌশল নির্ধারণ করতেন। এ কারণে ভিন্ন মতের সাথেও তার মতপার্থক্য থাকলেও সহঅবস্থানের ক্ষেত্রে সমস্যা হতো না।

[৫] নেতৃদ্বয় বলেন, দীর্ঘ সময় রাজনৈতিক সহযোদ্ধা আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে জাতীয় ও ইসলামী রাজনীতিতে শূণ্যতা সৃষ্টি হলো যা পুরন হওয়া খুবই দুরুহ।

[৬] তারা বলেন, মহান আল্লাহ পাক তাকে ক্ষমা করুন এবং জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়