শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৯:৩১ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে রাতে থেমে থাকা বাসে জ্বলে উঠল আগুন

আবু হাসাদ:[২] রাজশাহীর পুঠিয়ায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ততক্ষণে বাসের ভেতরের পুরো অংশ পুরে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কেও হতাহত হয়নি।

[৩] মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলা সদরে অবস্থিত রাজবাড়ি সংলগ্ন লস্করপুর ডিগ্রি মহাবিদ্যা নিকেতনের সামনে পুঠিয়া আড়ানি সড়কে এ ঘটনা ঘটে।

[৪] প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী হোসেন।

[৫] জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল ৫টায় খান এন্টার প্রাইজ নামক  যাত্রীবাহী বাসটি ওই স্থানে গ্যারেজ করে রাখেন বাসের চালক। পরেরদিন ৩০ মার্চ মঙ্গলবার রাত দশটার দিকে হঠাৎ বাসে আগুন দেখে পুঠিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।

[৬] খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।দমকল বাহিনীর সদস্যরা মনে করছেন বাসের ব্যাটারির সর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুঠিয়া থানা পুলিশও।

[৭] এ ব্যাপারে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ঘটনাটি সর্টসার্কিট না নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ