শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৪:৪৮ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিস আলমগীর: ব্রাহ্মণবাড়িয়া একটি জটিল জায়গা

আনিস আলমগীর: সকালে ছেলে বাংলা পত্রিকা পড়ছে শব্দ করে, যাতে অজানা শব্দের মিনিং, উচ্চারণে আমি সহায়তা করতে পারি। দ্বিতীয় হেডলাইন পড়লো- ব্রাক্খনবাড়িয়া রনক্ষেত্র, নিহোত ৫। আমি বললাম, ব্রাহ্মণ হবে, ব্রাক্খন নয়। ক্ষ আর হ্ম পত্রিকায় যেভাবে ছাপা হয় শিশুদের পক্ষে বোঝা সত্যি কঠিন। ব্রাহ্মণবাড়িয়া একটি জটিল জায়গা। লিখতে জটিল, উচ্চারণও জটিল। লোকগুলো মিশুক কিন্তু সেনসিটিভ। নাসিরনগরের হিন্দুপাড়া আক্রমণ করা নিয়ে একবার রুপক অর্থে লিখেছিলাম ব্রাহ্মণবাড়িয়া : পাকিস্তানি ছিটমহল। মৌলবাদীরা কল্লা কাটার চিঠি পাঠিয়েছিল আর অ-মৌলবাদীরাও পারলে হত্যা করে।

করোনার শুরুতে সেখানে এক হুজুরের জানাজা নিয়ে সোশ্যাল মিডিয়ার শোরগোলে লেখাটা আবার ভাইরাল করে তারা। শত শত গালি দিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার লোকরা হিন্দু পিটায়, কথায় কথায় রেল স্টেশনে আগুন দেয়, আলাউদ্দীন খাঁর স্মৃতি পোড়ায়, লাইব্রেরি পোড়ায়, ভূমি অফিস পোড়ায় কোনও কিছুতে মনে হয় প্রশাসন আর তাদের কিছু যায় আসেনা। নয়তো বার বার ঘটে কি করে। শুধু ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কিছু বললে তাদের কষ্ট হয়। এক জোটে মৌলবাদীরা গলাকাটা আর অ-মৌলবাদীরা ডিজিটাল আইনে মামলার হুমকি দেয়। সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার একটি জেলার এই রূপান্তরে দোষটা কার? লজ্জা কার? ফেসবুক থেকে শাহিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়