শিরোনাম
◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১২:৫৭ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানও শান্তি চায়, চিঠির জবাবে মোদিকে ইমরান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠির জবাবে বলেছেন, নয়াদিল্লির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় ইসলামাবাদও। একটি সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে।

পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গত ২৩ মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মোদি। সেখানে তিনি পরমাণু শক্তিধর বৈরি দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন।

২৯ মার্চের তারিখ দেয়া চিঠি কোন দেশেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে নাম না প্রকাশের শর্তে এই চিঠির কন্টেন্ট নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।

মোদির চিঠির জবাবে ইমরান লিখেন, পাকিস্তানের জনগণও ভারতসহ তার সব প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ, সহযোগিতাপূর্ণ সম্পর্ক চায়। এসময় পাকিস্তান দিবসের শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখায় মোদিকে ধন্যবাদ জানান ইমরান।

এ বিষয়ে ভারত বা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করা হলেও তারা কোনও মন্তব্য করেনি। এর আগে মোদির চিঠির উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের দ্য ডন জানায়, পাকিস্তানের জনগণের সঙ্গে আন্তরিক সম্পর্ক চায় ভারত। আর এজন্য বিশ্বাসের পরিবেশ তৈরি, সন্ত্রাস বিরোধী এবং বৈরিতা পরিহার করা প্রয়োজন।

  • সর্বশেষ