শিরোনাম
◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১২:২৭ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জগন্নাথপুরে সাবেক চেয়ারম্যানের জমিতে ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা

সিলেট প্রতিনিধ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজলুল হকের মালিকানা জমিতে প্রতিপক্ষের লোকজন ঘর নির্মাণ করা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, মৌজা গন্ধর্বপুর, জেএল নং-২০৪, এসএ দাগ নং-৩৬২, হাল দাগ নং-৬৯৪ তে ৯৫ শতক জমি রয়েছে। এর মধ্যে খরিদা সূত্রে ৫০ শতক জমির মালিক হন সাবেক চেয়ারম্যান মজলুল হক। তবে এ জমির মালিকানা নিয়ে সাবেক চেয়ারম্যান মজলুল হক ও বিলাল মিয়ার লোকজনের মধ্যে বিরোধ ও মামালা-মোকদ্দমা চলছে।

এর মধ্যে সোমবার হঠাৎ করে বিরোধীয় জমিতে ছোট টিনসেড ঘর নির্মাণ করেন প্রতিপক্ষের বিলাল মিয়ার লোকজন। এ নিয়ে আবারো নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মজলুল হক বলেন, জমি জবর দখলের জন্য ও নতুন করে সংঘর্ষের উদ্দেশ্যে আমার জমিতে ঘর নির্মাণ করেছে প্রতিপক্ষ বিলাল মিয়ার লোকজন। আমি একজন জনপ্রতিনিধি হয়ে সংঘর্ষে জড়াতে পারি না। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানা পুলিশের সহায়তা চেয়েছি। তা না হলে ঘর নির্মাণকালে আমার লোকজন বাধা দিলে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটতো। এ ব্যাপারে প্রতিপক্ষের বিলাল মিয়ার লোকজন জানান, আমরা মামলায় আদালতের রায় পেয়ে এখানে ঘর নির্মাণ করেছি।

  • সর্বশেষ