শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে কিশোরীকে ধর্ষণ, মামলার ৫দিনেও গ্রেফতার হয়নি আসামী

আরিফুর রহমান: [২] মাদারীপুরে কিশোরী ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের ৫দিনেও গ্রেফতার হয়নি একমাত্র আসামী টমেন ত্রিপুরা। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত নির্যাতিতার পরিবার। অভিযুক্ত টমেন ত্রিপুরা (২০)খাগড়াছড়ি জেলার উপেন্দ্র ওরফে পাটানর ত্রিপুরার ছেলে।

[৩] মামলার এজাহারে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি ১২ বছর বয়সী ওই কিশোরীকে একা পেয়ে টমেন ত্রিপুরা জোর করে তার নিজের থাকার ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে এই ঘটনা কাউকে বললে কিশোরীকে হত্যার হুমকি দেয় টমেন। ভয়ে ওই কিশোরী প্রথমে তার পরিবারকে কিছু না জানিয়ে ঘটনা আড়াল করার চেষ্টা করে। পরবর্তীতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে এলাকায় বিষয়টি জানাজানি হয়।

[৪] বিষয়টি টের পেয়ে সেবাশ্রম ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত টমেন ত্রিপুরা। এরপরে এ ঘটনার বিচার চেয়ে কিশোরীর মা গত ২৬ মার্চ রাতে মাদারীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। কিন্তু মামলার ৫দিনেও পুলিশ একমাত্র আসামী টমেন ত্রিপুরাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে নায্য বিচার পাওয়া নিয়ে শঙ্কায় নির্যাতিতার পরিবার। এদিকে ঘটনাস্থল পরিদর্শণ করে শিগগিরই টমেনকে গ্রেফতারকে আশ্বাস দিয়েছে পুলিশ।

[৫] এলাকাবাসী জানায়, টমেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া এলাকার নতুন প্রণবমঠের মন্টু মহারাজের সেবায়েত হিসেবে কর্মরত ছিলেন। কাজের স্বার্থে সে ওই প্রণবমঠের পাশে একটি টিনসেড করে বসবাস করেন। সেবাশ্রমের পাশের একটি গ্রামে ওই কিশোরীর বাড়িতে টমেনের যাতায়ত ছিল। টমেন ত্রিপুরার রান্নার লোক ছুটিতে থাকায় ওই কিশোরী টমেনের সেবাশ্রমে গিয়ে রান্না করত। এই সুযোগেই ওই কিশোরীকে ধর্ষণ করে টমেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়