শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারাগারে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

[৩] মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত তাকে এসব মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

[৪] ডা. শাহাদাত হোসেনের আইনজীবী অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার জানান, তিন মামলায় ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বুধবার মামলার শুনানির দিন ঠিক করেছেন। এদিকে সোমবার গ্রেপ্তারকৃত বিএনপির ১৫ নেতাকর্মীকে আদালতে তোলা হয়েছে।

[৫] তাদের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদুল আলম জানান, ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার তাদের রিমান্ড শুনানি হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়