শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডায় ৫৫ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ার সুপারিশ

দেবদুলাল মুন্না: [২] কানাডার সিনিয়র জনস্বাস্থ্য কর্মকর্তা হাওয়ার্ড এনজু গতকাল এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ৫৫ বছরের নিচে যাদের বয়স, তাদের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই পরবর্তী গবেষণার ফলাফল না পাওয়া পর্যন্ত আপাতত এই বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ আমরা স্থগিত করা হলো। খবর, সিএনএন।

[৩] কানাডার প্রধান চিকিৎসা কর্মকর্তা সুপ্রিয় শর্মা এএফপি’কে বলেন, কানাডায় অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর কারও শরীরে রক্ত জমাট বাঁধার মতো কোনো ঘটনা ঘটেনি। এটি এখনও কারো ক্ষতি করেনি। তবে কার্যকর নয়। তাই ম্যানিটোবা ও কুইবেক প্রদেশে কানাডার ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি অন ইমিউনাইজেশন অ্যান্ড হেলথের নির্দেশনা মেনে চলার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।

[৪] এনএসিআই এ মাসের শুরুতে ১৮ থেকে ৬৪ বছর বয়সীদের ওপর অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের আহ্বান জানায়। কানাডায় গত ফেব্রুয়ারি মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের অনুমতি পায়। অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে টিকাটি উদ্ভাবন করেছে যুক্তরাজ্য-সুইডেনভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

[৫] দেশটিতে জনসন অ্যান্ড জনসন, ফাইজার, বায়োএনটেক ও মর্ডানার টিকা প্রয়োগেরও অনুমোদন রয়েছে।

 

  • সর্বশেষ