শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে আবারও তুলার গুদামে আগুন

মঈন উদ্দীন: [২] জেলার ‘মনু এন্টার প্রাইজ’ নামের একটি তুলার গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার দুপুরে গতকাল মঙ্গলবার দুপুরে বন্ধ গুদামে ধোয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

[৩] এ সময় কিছু তুলা রক্ষা করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

[৪] এর আগে গত ২৪ মার্চ একই এলাকায় আরেকটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

[৫] এর ছয়দিন পর মঙ্গলবার একটি দোকানের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মালিকের নাম আজিম উদ্দিন মনু গণকপাড়ায় মনুর দোকানে লেপ, তোষক, জাজিম, বালিশ ইত্যাদি তৈরি করা হয়। দোকানের পেছন দিকে কয়েকটি বাড়ির পর মনুর তুলার গুদাম।

[৬] গুদাম মালিক আজিম উদ্দিন মনু বলেন, গুদামে বিদ্যুৎ নেই। তাই শর্টসার্কিটে আগুন লাগেনি। গুদামের বাইরে থেকে তালাও দেয়া ছিল। কীভাবে আগুন লেগেছে তা তিনি বুঝতে পারছেন না। গুদামে প্রায় আড়াই লাখ টাকার তুলা, নারিকেলের ছোবড়া ও তোষক ছিল বলে জানান তিনি।

[৭] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর সহকারী পরিচালক জাকির হোসেন জানান, প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তারা কিছু তুলা আগুনের হাত থেকে রক্ষা করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। কীভাবে আগুন লেগেছিল তা তদন্তের পর বলা যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়