শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউটিউবে রান্নার ভিডিও আপলোড করার পর ডোমিনিকান প্রজাতন্ত্রে পলাতক ইতালিয়ান গ্যাংস্টার মার্ক ফেরেন গ্রেপ্তার

আব্দুল্লাহ যুবায়ের: [২] সোমবার ইতালি পুলিশ এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত এ ব্যক্তি এনড্রেঙ্গাটা অপরাধী গ্রুপের সদস্য, তাকে ফেরত আনার চেষ্টা চলছে। ২০১৪ সালে নেদারল্যান্ডসে কোকেন পাচারে অভিযুক্ত হওয়ার পর থেকে আমরা তাকে খুঁজছি এবং তার ওপর নজর রাখছি। বিবিসি

[৩] পুলিশ আরও জানায়, গত বুধবার ইউটিউবে প্রকাশিত তার আপলোড করা ভিডিওটিতে তাকে চেনা যাচ্ছিলো না। শারীরিক অবয়ব দেখে তার ব্যাপারে নিশ্চিত হই আমরা। ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করি এবং তাকে গ্রেপ্তার করতে ডোমিনিকান প্রজাতন্ত্রের পুলিশকে অনুরোধ করি।

[৪] ডোমিনিকান পুলিশ জানায়, তিনি বোকা চিকা শহরে গোপনে বসবাস করছিলেন। বাসা থেকে বেশি বের হতেন না। ইতালীয় পুলিশের অনুরোধে আমরা তাকে গ্রেপ্তার করি।

[৫] এনড্রেঙ্গাটা বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী গ্রুপ। তারা পুরো ইউরোপে কোকেনসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার করে থাকে। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়