শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০১:০৩ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১ ] পুরানো ঢাকায় আবারো কিশোর গ্যাংয়ের বলি কিশোর

বিপ্লব বিশ্বাস: [২]আবারো কিশোর গ্যাংয়ের বিরোধে ঝড়ে পড়েছে অনন্ত নামে চৌদ্দ বছরের এক কিশোর। নৃশংস এ হত্যাকান্ডটি ঘটেছে গতকাল সোমবার সবেবরাতের রাতের সাড়ে ১১টার দিকে পুরনো ঢাকার সুত্রাপুরের লালকুঠি এলাকায়। তার মরদেহ ঢাকা মেডিকেল লাশ ঘরে রয়েছে।
[৩]এঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধীন সাজু জানান, স্থানীয় মিল ব্যারাক এলাকার সন্ত্রাসী মুন্না, আকাশের আশ্রয়ে জুনিয়র ফেরদৌস, আলামিনের সঙ্গে অনন্ত, সাজু সোহেলের ঝগড়া হয়। এ ঘটনার জেরে গতকাল সবে বরাতের রাতের সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠি ঘাটে কিশোর গ্যাংয়ের
দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসময় অনন্ত পেটে একাধিক ছুরিকাঘাতে সংগা হারায়। তাকে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় ছুরিকাঘাতে আহত সাজু ওসোহেলকে চিকিৎসা দেয়া হচ্ছে।
[৪]জানা গেছে, নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল। ২ ভাইয়ের মাঝে অনন্ত ছোট ছিলেন। বাসা স্থানীয় মিল ব্যারাকের কাগজীটোলায় থাকতেন। বাবা বাংলাবাজারে দোকানে কাজ করছেন।
[৫]এবিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ খান ঘটনার সত্যতা সাবীকার করে বলেছেন, কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধে অনন্ত খুনের ঘটনা ঘটেছে। তবে এহত্যাকান্ডের ঘটনায় খুনিদের কেউ গ্রেফতার হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়