শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১০:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা পেছানো হোক

নাঈমুল ইসলাম খান: [১] সারাদেশে মেডিকেল কলেজ গুলোতে ভর্তির পরীক্ষা হবে ২ এপ্রিল, ২০২১। সকল পরীক্ষার্থীর কাছে অনুরোধ আপনারা সেই পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি অব্যাহত রাখুন। পরীক্ষা পেছাতে পারে এই আশায় পরীক্ষার প্রস্তুতিতে কোনো বিঘ্ন ঘটাবেন না।

[২] সরকারের কাছে আমার অনুরোধ ২ এপ্রিল হেফাজত বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি আছে। এই কর্মসূচি কেমন পালন হবে, এই কর্মসূচি জনজীবনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করবে কিনা এবং পরীক্ষার্থীদের জন্যেও কোনো নিরাপত্তাহীনতা সৃষ্টি করবে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করে দেখা প্রয়োজন।

[৩] তাছাড়াও বর্তমানে বাংলাদেশে করোনার প্রকোপ যে ভাবে বাড়ছে, সবাই এটাকে বিপজ্জনক পরিস্থিতি বলছেন। এই রকম অবস্থায় পরীক্ষার্থীরা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে পরীক্ষাকেন্দ্রের শহরে একদিন আগে এসে পরীক্ষা দিয়ে আবার ফিরে যাওয়া, এই রকম একটা সময়ে আত্মীয় স্বজন নিয়ে যাতায়াত এবং পরীক্ষা চলাকালীন সময়েও করোনা সংক্রান্ত নিরাপত্তা কতটা সুচারুভাবে নিশ্চিত করা যাবে, এই বিষয়টিও পুনর্বিবেচনার বিশেষ অনুরোধ জানাচ্ছি।

[৪] বাংলাদেশে অন্যান্য বিশ্ববিদ্যালয় , প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, সমূহ তাদের ভর্তি পরীক্ষা বেশ পরে নিচ্ছে। সেক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষাটাও একটু পেছানো যায় কিনা সেটা পুনরায় বিবেচনা করে দেখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।

[৫] সরকার তাদের কাছে প্রাপ্ত সকল গোয়েন্দা তথ্য উপাত্ত এবং করোনা পরিস্থিতির তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত নিবেন আমি বিশ্বাস করি সেটা অবশ্যই জনস্বার্থে হবে, অবশ্যই ছাত্রদের কল্যাণের জন্য হবে। সেই আশায় ভরসা রেখেই আমি বিষয়টি গভীরভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।

রচনার তারিখ: ২৯ মার্চ ২০২১
অনুলেখক: ফাহমিদা তিশা

  • সর্বশেষ