শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০১:১২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে বেপজা

মিনহাজুল আবেদীন: [২] বাংলাদেশের আটটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা বা ইপিজেডে শ্রমিকদের জন্য একটি হেল্পলাইন চালু করেছে বেপজা। ১৬১২৮ নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন শ্রমিকরা। বিবিসি

[৩] কর্মকর্তারা জানায়, হেল্পলাইনটি সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা খোলা থাকবে। যেকোনও নাম্বার থেকে ১৬১২৮ নম্বরে ফোন করে অভিযোগ করা যাবে।

[৪] রোববার বিবিসি বাংলায় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বলেন, এই হেল্পলাইনের মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান করা যাবে। প্রাথমিকভাবে অভিযোগকারীর পরিচয় এবং তার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ থাকবে। অভিযোগের বিষয়টি স্পর্শকাতর হলে তার পরিচয় গোপন রাখা হবে।

[৫] তিনি বলেন, এই হেল্পলাইনের মাধ্যমে বেপজাভুক্ত কারখানাগুলোতে, নিরাপদ কর্মক্ষেত্র ও কর্ম-পরিবেশ নিশ্চিত করা, সুস্বাস্থ্যের জন্য হাসপাতালের সুবিধা, ডে-কেয়ার সেন্টারসহ স্কুলের সুবিধা পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কেউ হয়রানির শিকার হলেও সে সম্পর্কিত অভিযোগ করা যাবে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়