শিরোনাম
◈ ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব ◈ প্রধানমন্ত্রী নাকি, বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ—প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল ◈ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী (ভিডিও) ◈ সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ডলারের শক্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল ◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার ◈ ‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ শ‌নিবার সা‌ফের ড্র, নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার হ‌লে নেপাল খেল‌বে বাংলাদেশ গ্রুপে 

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ১১:২৮ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন খাবেন আনারস?

ডেস্ক রিপোর্ট: আনারস জ্বরের ঔষধ’– এরকম কথা হয়ত সকলেই শুনেছেন৷ তবে আনারস শুধু জ্বর নয়, নানা অসুখ-বিসুখকে দূরে রাখতে ও সংক্রমণ দমন করতে সাহায্য করে৷ চলুন দেখে নিই আনারসের উপকারিতা-

সংক্রমণ দমন করে

আনারসে রয়েছে ব্রোমেলিন এনজাইম, যা সংক্রমণ দমন করে৷নিয়মিত আনারস খেলে খেলাধুলা করতে গিয়ে পাওয়া আঘাত বা ক্ষত সহজেই সেরে যায়৷

দাঁত সুস্থ রাখে

আনারস প্রাকৃতিক উপায়ে দাঁতের দাগ দূর করে দাঁতকে সাদা করে৷

ক্যানসার প্রতিরোধ করে

আনারস ক্যানসার প্রতিরোধেও ভূমিকা রাখে বলে সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গেছে৷ আনারস শরীরের ইমিউন কোষগুলোকেও সক্রিয় করে তোলে৷ এই তথ্যটি প্রকাশ করেছে ক্যান্সার লেটার ম্যাগাজিন৷

স্লিম হতে সাহায্য করে

আনারসে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা উপাদান ও আঁশ৷ আঁশ অনেকক্ষণ পেট ভরা রাখে এবং সহজে খিদে পায় না৷ অর্থাৎ কম খেলেও শরীরের প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ করে আনারস৷ এর মাধ্যমে সহজেই ওজন কমানো সম্ভব৷

চর্বিমুক্ত

আনারসের আঁশ, এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে৷ আনারস কোলেস্টরেল ও চর্বিমুক্ত বলে শরীরে রক্ত জমাট হতে বাঁধা দেয়৷

চোখের উপকার

আনারসে রয়েছে বিটা ক্যারোটিন ও ভিটামিন ‘এ’, যা দৃষ্টিশক্তি বাড়ায়৷ তাছাড়া নিয়মিত আনারস খেলে বয়স বাড়ার সাথে সাথে চোখের যেসব সমস্যা দেখা দেয়, সেসব দূরে থাকে৷

হজমশক্তি বাড়ায়কোষ্ঠকাঠিন্য দূরে করে

কাটাকাটির ঝামেলার কারণে এই ফল যখন-তখন ইচ্ছে হলেই খাওয়া যায় না৷ তবে এতে থাকা শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ‘এ’, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস দেহের পুষ্টির অভাব যেমন পূরণ করে, তেমনি হজমশক্তি বাড়িয়ে কোষ্ঠকাঠিন্যও দূর করে৷

মন ভালো করা ফল

আনারসকে জার্মানরা মন ভালো করা ফলও বলে থাকে৷ আনারস জ্বর বা ঠাণ্ডাজনিত অসুখে শরীরকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে সহায়তা করে৷

সাবধান!

আনারস থেকে অনেকের অ্যালার্জি হয়৷ বিশেষ করে ঠোঁট ফুলে যায় কিংবা গলায় বা জিভে এক ধরনের অস্বস্তি বোধ হয়৷ এ রকম হলে আনারস না খাওয়াই ভালো৷ তবে আনারস কাটার পর ভালো করে ধুয়ে নিলে এলার্জির আশঙ্কা কমে৷ ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়