শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কষ্টে আছেন কুয়েত প্রবাসীরা

মিনহাজুল আবেদীন: [২] অনেকেই দুর্বিষহ জীবনযাপন করছেন, খাবারের টাকা যোগাতেই হিমশিম অবস্থা।

[৩] তাদের অভিযোগ, দূতাবাস কোনও খোঁজখবর নিচ্ছে না।

[৪] লন্ড্রি দোকানের মালিক মো. কামাল হোসেন বলেন, লকডাউনের কারণে আমরা মৃত্যুমুখে পতিত হয়েছি। ২২ বছরের প্রবাস জীবনে এটি নতুন অভিজ্ঞতা। বেশির ভাগ মানুষ ঘরবন্দি। অনেকেই বাড়িতে টাকা পাঠাতে পারছে না।

[৫] তিনি বলেন, ১২ ঘণ্টা দোকানপাট খোলার অনুমতি দিয়েছে কুয়েত মন্ত্রণালয়। ফলে দোকান ভাড়ার টাকাও উঠছে না। কিন্তু মাস শেষ হলেই কফিলের (মালিক) টাকা পরিশোধ করতে হয়। এ লকডাউন ঈদ পর্যন্ত থাকবে।

[৬] আরেক লন্ড্রি দোকানের মালিক মোয়াজ্জেম হোসেন (সাগর) বলেন, কুয়েত সরকারের পক্ষ থেকে দেশে চলে যাওয়ার জন্য বিভিন্ন ইঙ্গিত দেয়া হচ্ছে। আকামা (কুয়েতে থাকার অনুমতিপত্র) নবায়ন বন্ধ রয়েছে। নতুনভাবে কেউ ঢুকতে পারছে না। দুবাই হয়ে যারা আসছিলো, করোনা মহামারির কারণে তা বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশের জন্য নতুন ভিসা খোলা থাকলেও তা বের হচ্ছে না। কিন্তু অন্য দেশের শ্রমিকদের ভিসা বিভিন্ন মাধ্যমে বের হচ্ছে।

[৭] গাড়িচালক মো. ইলিয়াস হোসেন বলেন, সকাল ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কোনও রোজগার নেই। মানুষের কাছ থেকে ঋণ করে চলছি।

[৮] লন্ড্রি দোকানের কর্মী মো. রঞ্জু হোসেন (রিংকু) বলেন, এ অবস্থায় দেশে গেলে কুয়েত ফেরাটা অনিশ্চিত হয়ে পড়বে। প্রতিদিন গড়ে ৩৫০ জনের আকামা বাতিল হচ্ছে।

[৯] রেস্টুরেন্টে কর্মরত মো. মাজহারুল ইসলাম বলেন, এখন বেশি বেচাকেনা হয় না। কোম্পানিতে যারা কাজ করছেন তাদের অর্ধেক বেতন দেয়া হচ্ছে। অর্থকষ্টে যারা বাইরে কাজ করছেন, তাদের ধরে ধরে আকামা বাতিল করে দেশে পাঠিয়ে দিচ্ছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী।

[১০] নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী জানান, কোনও কাজ নেই। বেশির ভাগ সময় ঘুমিয়ে দিন কাটে। অনেক সময় না খেয়ে থাকতে হয়। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের কোনও পদক্ষেপ নেই। খোঁজ-খবরও নেয়া হয় না। করোনা ভাইরাসের টিকা নিতে গেলেও বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়। প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। টাকা ছাড়া কোনও কাজ হয় না। লাশ দেশে পাঠাতে গেলেও ঘুষ দিতে হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়