শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৯:০৪ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লার মেঘনায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য দিপু!

এইচএম দিদার: [২] উপজেলার মানিকার চর ইউনিয়ন এর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এক নারীকে জোরপূর্বক ধর্ষণের কারণে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে।

[৩] ধর্ষণ মামলার একমাত্র আসামি জহিরুল ইসলাম দিপুকে রোববার সকালে গ্রেপ্তার করে মেঘনা থানা পুলিশ।

[৪] মামলার এজহার বিবরণীতে জানা যায়, মানিকার চর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী' মরিয়ম বেগম (৩২) এর সাথে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে ইউপি সদস্য জহিরুল ইসলাম দিপু।

[৫] ভুক্তভোগী এক সন্তানের জননী ঐ নারীকে হুমকিধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আবারও ধর্ষণ করতে চাইলে তিনি (২৮ মার্চ) সোমবার মেঘনায় থানায় একটি মামলায় দায়ের করেন। যার মামলা নং-১০।

[৬] মেঘনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমউদ্দিন জানান, ইউপি সদস্য জহিরুল ইসলাম দিপু'কে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

[৭] নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা,য় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করা হবে,ভুক্তভোগী নারীকে মেডিকেল টেস্ট এর জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হবে।" সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়