শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বড় হার বাংলাদেশ দলের

নিজস্ব প্রতিবেদক : নিউজিল্যান্ডের মাটিতে এখনো জয়ের মুখ দেখলো না বাংলাদেশ ক্রিকেট দল। তারা পরাজয়ের ধারাবাহিকতাই বজায় রেখেছে। তিন ম্যচের ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও ৬৬ রানে হেরে গেছে বাংলাদেশ। তামিম আর মুশফিক ছাড়াই বাংলাদেশ দল মাঠে নামে। এদিন টস হেরে ফিল্ডিং করে লাল-সবুজের দল।

স্বাগতিক নিউজিল্যান্ড মাত্র তিন উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে। জবাবে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে। ফলে ৬৬ রানের বড় পরাজয় নিয়ে সিরিজ শুরু মাহমুদ উল্লাহ রিয়াদদের। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন আফিফ হোসেন ৪৫,সাইফউদ্দিন অপরাজিত ৩৪ ও নাঈম ২৭।

অভিষেক হওয়া নাসুম আহমেদ প্রথম ওভার করতে আসেন। ওভারের শেষ বলে ফিন অ্যালেনকে বোল্ড করেন এই স্পিনার। বø্যাকক্যাপসদের হয়ে অভিষিক্ত এই ওপেনার প্রথম বলেই শূন্য হাতে ফিরেন।

অন্যদিকে ওপেনার মার্টিন গাপটিলকে নিয়ে দ্রুত রান তোলায় মনোযোগ দেন তিন নম্বরে ব্যাট করতে নামা ডেভন কনওয়ে। দুইজনে মিলে ৫২ রানের জুটি গড়েন। নাসুমের বলেই ফিরে যান গাপটিল। ডান-হাতি এই ব্যাটসম্যান সৌম্য সরকারের হাতে ক্যাচ দেয়ার আগে ২৭ বলে ৩৫ রান করেন।

তৃতীয় উইকেটের কনওয়ের সঙ্গে ১০৫ রান যোগ করেন আরেক আরেক অভিষিক্ত উইল ইয়ং। ১৭তম ওভারের পঞ্চম বলে মেহেদী হাসানের বলে আফিফ হোসেনের তালুবন্দি হন ২৮ বছর বয়সী ইয়ং। তার আগে ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ডান-হাতি এই ব্যাটসম্যান।
শেষ দিকে মাত্র ২০ বলে ৫২ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। ৫২ বলে ৯২ রান আসে কনওয়ের ব্যাট থেকে। ১০ বল খেলে ২৪ রান করেন ফিলিপস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়