শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ত্রিমুখী সংঘর্ষে ২ ‍যুবক নিহত

ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুর উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরবাইকআরোহী নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের কলিম উদ্দিনের ছেলে পেঁয়াজ ব্যবসায়ী আবু সাঈদ (৩৮) ও মির্জাপুরের নাদু মিয়া (৪০)।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ফাঁড়ির ইন্সপেক্টর বানিউল আনাম ও শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, রাত ৮টার দিকে আবু সাঈদ ও নাদু মিয়া একটি মোটরবাইকে মির্জাপুর বাজার থেকে শেরপুর সদরে যাচ্ছিলেন।

তারা শেরুয়া বটতলা এলাকায় পৌঁছলে ঢাকাগামী ট্রাক ও বগুড়াগামী কাভার্ডভ্যান মোটরবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী নাদু মারা যান।

আহত আবু সাঈদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।

পথিমধ্যে অব্স্থা গুরুতর হলে তাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে রাত ৯টার দিকে তিনি মারা যান।

টায়ার ফেটে গেলে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারায়। এ কারণে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে শেরপুর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়