শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৯:৪৩ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ

সুজন কৈরী ও মহসীন কবির: [২] হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল বের করছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ঢাকার পূর্বাঞ্চলের প্রবেশপথ সাইনবোর্ডের সানারপাড়ে সড়ক অবরোধ করেছে মাদ্রাসা ছাত্ররা।

[৩]  হেফাজতের ডাকা হরতালে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কম। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে বাংলামোটর, মগবাজার ও মৌচাক এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র।  তবে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। অফিসগামী মানুষকে হেঁটেই কর্মস্থলে যেতে দেখা গেছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন বয়স্ক ও নারীরা।

[৪] ডেইলি স্টার জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে মোহাম্মাদপুর বাস স্ট্যান্ডে টায়ারে আগুন দিয়ে মিছিল করেছে প্রায় ৩০০ হেফাজত কর্মী। এদিকে হরতালের সমর্থনে বাইতুল মোকাররম, লালবাগ  বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম।

[৫] নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে হেফাজতের নেতাকর্মীরা। তাদের ডাকা হরতালে ফজরের নামাজের পর থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়কের শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা।

[৬] সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ সকাল ৮টায় প্রশাসনের উদ্দেশ্যে বলেন,  আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হরতাল কর্মসূচি পালন করতেছি। আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে আসবেন না। বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে।

[৭] ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের চিটাগং রোড মোড়ে সকালে পিকেটিং করেছে হেফাজত কর্মীরা। রাস্তা অবরোধ করে রাখে। ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়।

[৮] ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতালে মাদরাসাছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।রোববার সকাল সাড়ে ৯টার দিকে পৌর সভার দক্ষিণ পৈরতলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

  • সর্বশেষ