শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক এমপি অধ্যাপক মুহাম্মদ ইউনুস মারা গেছেন

আতাউর অপু: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। অধ্যাপক ইউনুসের ছোট ছেলে মোঃ সাইফুল হাসান রিপন জানান, শনিবার  রাত ৮টা ৩০ মিনিটের দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

অধ্যাপক ইউনুস বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।  মাসখানেক পূর্বে তার শারীরিক অস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।  মৃত্যু কালে তিনি ৫ ছেলে ২ মেয়ে নাতি-নাতনিসহ রাজনৈতিক জীবনের অসংখ্য নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

আগামী সোমবার কুমিল্লা টাউন হলে সকালে প্রথম জানাজা, ২য় জানাজা ব্রাক্ষণপাড়া উপজেলা সদর, ৩য় জানাজা বাদ যোহর বুড়িচং মরহুমের নিজ হাতে গড়া শেষ কর্মস্থল বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে, পরে মরহুমের নিজ গ্রাম বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিনাথ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক মোঃ ইউনুস এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আবদুল মতিন খসরু, কেন্দ্রীয় বিএনপির ভাইসপ্রেসিডেন্ট শওকত মাহমুদ, বুড়িচং উপজেলার ৭ নং মোকাম ইউনিয়নের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন ভূঁইয়া,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাজ্জাদ হোসেন স্বপন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আবুল হাসেম খাঁন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, সাবেক চেয়ারম্যান মোঃ জাবেদ কাউসার সবুজ, বিএনপি নেতা ডা. মোঃ নজরুল ইসলাম শাহীন। এছাড়া দুই উপজেলার বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়