শিরোনাম
◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোদি কবে গ্রেপ্তার হয়ে কোন কারাগারে ছিলেন, আরটিআইর মাধ্যমে জানতে চেয়েছেন কংগ্রেস আহ্বায়ক

রাশিদুল ইসলাম : [২] বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমি ও আমার অনেক সহকর্মী বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করায় আমি গ্রেপ্তার হয়েছিলাম এবং কারাগারেও গিয়েছিলাম।’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতে তথ্য অধিকার আইনের (আরটিআই) আওতায় মোদির গ্রেপ্তার ও কারাগারে যাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) আহ্বায়ক সারাল প্যাটেল। টাইমস অব ইন্ডিয়া

[৩] শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক তথ্য কমকর্তার কাছে তিনি আরটিআই ফাইল করেছেন। সারাল প্যাটেল টুইটে বিষয়টি জানিয়েছেন।

[৪] আরটিআইয়ের মাধ্যমে নরেন্দ্র মোদির গ্রেপ্তার হওয়ার তারিখ ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য, ভারতের কোন আইনের কোন ধারার অধীনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়ে সত্যাগ্রহ পালনরত মোদিকে গ্রেপ্তার করা হয়েছিল ও তাকে কোন কারাগারে রাখা হয়েছিল জানতে চেয়ে এ সংক্রান্ত সব কাগজপত্রের অনুলিপি চেয়েছেন সারাল প্যাটেল।

  • সর্বশেষ