শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে ৭০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

সুজন কৈরী: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১ কেজি ১৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। আটক যাত্রীর নাম আমিনুল ইসলাম।

শুক্রবার দিবাগত রাতে স্বর্ণগুলো উদ্ধার ও ওই যাত্রীকে আটক করে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ আবদুস সাদেক বলেন, স্বর্ণ চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকেন। এক পর্যায়ে রাত সাড়ে ৩টায় দুবাই থেকে একটি ফ্লাইটে (নম্বর বিজি ৫০৪৬) আসা যাত্রী আমিনুলকে সবুজ চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। এরপর তার ব্যাগেজ স্ক্যানিং করলে একটি ফেসিয়াল গান, একটি ব্লেন্ডার ও একটি জুসার মেশিনের মটরের ভেতর থেকে ১ কেজি ১৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক যাত্রীকে থানায় সোপর্দ করে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়