শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের নতুন ৩৫৩ জনের কোভিড শনাক্ত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ৩৫৩ জনের শরীরের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৯৫৬টি। তবে করোনায় কারও মৃত্যু হয়নি। বাংলানিউজ২৪

শনিবার (২৭ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৫৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৯৪ জন এবং উপজেলায় ৫৯ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯ হাজার ১০৮ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৩৮৪ জনের।

এদিকে কোভিডে সংক্রমণ বেড়ে গেলেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা জনসাধারণের। এখনই সচেতন না হলে এ সংক্রমণ আরও বাড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়