শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূর করা, দক্ষ মানবসম্পদ তৈরি করার চ্যালেঞ্জগুলো বাংলাদেশকে নিতে হবে: অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন

মিনহাজুল আবেদীন: [২] শুক্রবার বিবিসি বাংলায় সিপিডির এ অর্থনীতিবিদ বলেন, কীভাবে বৈষম্য দুর করা যায়, মানুষের কর্মসংস্থান বাড়বে, সুশাসন প্রতিষ্ঠা পাবে, দুর্নীতি দুর করা এবং সব প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়গুলোও গুরুত্ব দিতে হবে।

[৩] ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী বলেন, অর্থনৈতিক সমতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থার চ্যালেঞ্জ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এমনকি ধর্ম, মত ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করাটাও কঠিন হবে।

[৪] শিক্ষাজীবন শেষ করা আরজুমান আরা হোসেন বলেন, বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় অনেক কিছুর অভাব রয়েছে। অনেক কিছু একপাক্ষিক হয়ে গেছে।

[৫] মানসুরা আলম বলেন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দিকে গুরুত্ব দিতে হবে।

[৬] বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাইজু আক্তার বলেন, প্রযুক্তির বিকাশকে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হবে।

[৭] ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স এন্ড বিজনেস রিসার্চ তাদের এক রিপোর্টে বলছে, বাংলাদেশের অর্থনীতি যেভাবে বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।  সম্পাদনা: মহসীন

 

  • সর্বশেষ