শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:৩৬ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমায়ুন আজাদ: দেশপ্রেম

হুমায়ুন আজাদ: আপনার কথা আজ খুব মনে পড়ে, ডক্টর জনসন। না, আপনি অমর যে-অভিধানের জন্য, তার জন্য নয়, যদিও আপনি তার জন্য অবশ্যই স্মরণীয়। আমি অত্যন্ত দুঃখিত তার জন্য আপনাকে পড়ে না মনে। আপনাকে মনে পড়ে, তবে আপনার কবিদের জীবনীর জন্যেও নয়, যদিও তার জন্যেও আপনি অবশ্যই স্মরণীয়। আমি আবার দুঃখিত, ডক্টর জনসন। আপনার কথা মনে পড়ে সম্পূর্ণ ভিন্ন কারণে; আপনার একটি উক্তি আমার ভেতরে বাজে সারাক্ষণ। আড়াই শো বছর আগে আপনার মুখ থেকে বের হয়ে এসেছিল একটি সত্য যে দেশপ্রেম বদমাশদের শেষ আশ্রয়।

আপনার কাছে একটি কথা জানতে খুবই ইচ্ছে করে স্যামুয়েল জনসন; - কী করে জেনেছিলেন আপনি এই দুর্দশাগ্রস্ত গ্রহে একটি দেশ জন্ম নেবে একদিন, যেখানে অজস্র বদমাশ লিপ্ত হবে দেশপ্রেমে? তাদের মনে ক’রেই কি আপনার মুখ থেকে উচ্চারিত হয়েছিল এই সত্য? ডক্টর জনসন, আপনি আনন্দিত হবেন জেনে যে বদমাশরা এখানে দেশের সঙ্গে শুধু প্রেমই করছে না, দেশটিকে পাটখেতে, অলিতেগলিতে লাল ইটের প্রাসাদে নিয়মিত করছে ধর্ষণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়