শিরোনাম
◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০১:৪২ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুক্তি অনুযায়ী তিন কোটি টিকা পাবে বাংলাদেশ

নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারত থেকে কেনা তিন কোটি টিকা পাবে বাংলাদেশ।

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে ভূমিকা নেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের ব্রিফকালে ড. মোমেন বলেন, খুব আন্তরিকতার সঙ্গে বৈঠক হয়েছে। আগামী ৫০ বছর আমরা একসঙ্গে আরও এগিয়ে যেতে চাই। এক দেশ হঠাৎ উন্নতি হলে লাভ নেই, এই অঞ্চলের সবাইকে নিয়েই উন্নতি করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই কানেক্টিভিটি বাড়ুক। করোনাকালে আমরা তাদের ভ্যাকসিন সহযোগিতা পেয়েছি। তারা ভ্যাকসিন দিয়েছেন। আমরা আশা করছি তিন কোটি ভ্যাকসিন যথাসময়ে আসবে।

ড. মোমেন বলেন, ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। আমাদের আশা—রোহিঙ্গা ইস্যুতে তারা ভালো ভূমিকা রাখবে, এ বিষয়ে উদ্যোগ নেবে।

প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে আজ বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

- বাংলাদেশ জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়