শিরোনাম
◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন  

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১২:৫৮ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: [২]ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করছেন মাদ্রাসা ছাত্ররা। একই সঙ্গে রেলওয়ে স্টেশনে ভাংচুর ও অগ্নিসংযোগ করায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

[৩] রেলওয়ে পুলিশ জানিয়েছে, রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

[৪] ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. শোয়েব আহমেদ বলেন, বিকেলে কয়েকশ মাদ্রাসা ছাত্র স্টেশনে এসে হামলা চালান। এ সময় তারা প্যানেল টিকিট কাউন্টার, প্যানেল বোর্ড ও যাত্রীদের চেয়ার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

[৫] আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মাদ্রাসা ছাত্ররা রেললাইনে অবস্থান করছেন।

-বাংলাদেশ জার্নাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়