শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১২:৩৭ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ১২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উৎসব ও আনন্দের দিনে রাজপথে রক্ত ঝরানো হলো: ফখরুল

শিমুল মাহমুদ: [২] জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন নিহত ও অসংখ্য মানুষকে আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা দিবসের মতো উৎসব ও আনন্দের দিনে যেখানে রাজপথে ফুল ছিটানোর কথা, সেখানে রাজপথে রক্ত ঝরানো হলো। এই নির্মম ঘটনার নিন্দা জানানোর ভাষা জানা নেই।

[৩] তিনি বলেন, স্বাধীন দেশে যেকোনো কর্মসূচি পালন করার বা যেকোনো বিষয়ে স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার সকল নাগরিকের আছে। কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুহুর্তে বলতে হচ্ছে স্বাধীন দেশে জনগণ আজ যেন পরাধীন। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

[৪] মির্জা ফখরুল বলেন, জনগণের সকল গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে সরকার দেশে নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে শহর থেকে গ্রাম সর্বত্রই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা রক্তের নিষ্ঠুর হোলিখেলা চলছে। বিরোধী দল এবং বিরুদ্ধ মতের সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ও অমানুষিক নির্যাতন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা।

[৫] বিএনপি মহাসচিব আরও বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী সরকার যেন জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে। আওয়ামী অবৈধ সরকারের গত ১২ বছরের নিষ্ঠুর শাসনে প্রতিদিন-প্রতিনিয়ত বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষ আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে। রাষ্ট্রীয় ও দলীয় ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশ যেন এখন গুম, খুন, অপহরণ ও নির্যাতন-নিপীড়নের ভয়াল উপত্যকায় পরিণত হয়েছে। বিবৃতিতে বিএনপি মহাসচিব গুলিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়