শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক ১

সুজন কৈরী: [২] রাজধানীর শ্যামলী এলাকা থেকে সোয়া কোটি টাকা মূল্যের ১ কেজি ৩৬৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-২। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক। আটককৃতের নাম আলমগীর হোসেন (২৮)।

[৩] র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কতিপয় সদস্য মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে সাভার হয়ে রাজধানীতে আসার তথ্যে বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগরের শ্যামলী এলাকার আল আমিন আপন হাইটসের সামনে চেকপোষ্ট স্থাপন করে। এক পর্যায়ে ১টি খালি ট্রাক পৌঁছালে সন্দেহ হওয়ায় তা থামাতে সংকেত দেওয়া হয়। ট্রাকটি চেক পোস্টের সামনে রাস্তার পাশে থামিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে আলমগীরকে আটক করা হয়। তাকে হেরোইনের চালানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরে ট্রাকে হেরোইন আছে বলে জানান। তার দেওয়া তথ্যে চালকের সিটের পিছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ১ কেজি ৩৬৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।

[৪] আলমগীর দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে আনেন এবং রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের কাছে সরবরাহ করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়