শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ পাঁচ মিয়ানমারের নাগরিক আটক

ফরহাদ আমিন:[২] কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ কেয়াবন এলাকায় বস্তার ভেতর থেকে৭০হাজার ইয়াবাসহ পাঁচ মিয়ানমারের নাগরিককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।আটক সকলে মিয়ানমারের নাগরিক।

[৩] বৃহস্পতিবার রাতে ছেড়াদ্বীপ কেয়াবন এলাকা থেকে ইয়াবাসহ তাদের উদ্ধার করা হয়।

[৪] শুক্রবার এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন)খন্দকার মুনিফ তকি।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,সমুদ্র পথে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিন ছেড়া দ্বীপ সংলগ্ন এলাকা দিয়ে পাচার হবে।

[৫] এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সাদ মোহাম্মদ তাইম(এক্স)বিএন এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা অভিযানে যায়।অভিযান চলাকালীন সময় ছেড়াদ্বীপ এলাকার দক্ষিণ -পশ্চিম দিকে কয়েকজন লোক বোট থেকে নেমে একটি বস্তা নিয়ে কেয়া বনের দিকে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামতে বলে।

[৬] অপর বোটে থাকা ২-৩জন লোক কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলটি ছুড়তে থাকে পালানোর চেষ্টা করে।কোস্টগার্ড সদস্যরা বনের ভেতর পালিয়ে যাওয়া লোকদের পেছনে ধাওয়া করে একটি বস্তাসহ ৫জন মিয়ানমারের নাগরিককে আটক করতে সক্ষম হয়।

[৭] পরে বস্তার ভেতর থেকে৭০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ