শিরোনাম
◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দমন নিপীড়নের কারণে বিএনপি আন্দোলনে সফল হচ্ছে না: হাবিবুর রহমান হাবিব

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার সময় টিভির টকশোতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, বিএনপির নিরীহ মানুষগুলোকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। ৩৬ লাখ লোকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করা হয়েছে।

[৩] তিনি বলেন, মানুষের সব অধিকার কেড়ে নেয়া হয়েছে। বিএনপি কোনও জায়গা রান্না করে খেতে গেলেও সেখানে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হয়। এতে প্রশাসনের কোনও ভূমিকা দেখা যায় না। তবে আমরা এখনো রাজপথ ছাড়িনি।

[৪] জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি (এমপি) বলেন, জিয়া স্বাধীনতার ঘোষক ছিলেন না। তবে জিয়া মুক্তিযোদ্ধা নয়, এটা আওয়ামীলীগের ভুল ব্যাখ্যা। আবার জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা হয়। এই অপব্যাখ্যাগুলো ছড়িয়ে রাজনৈতিকভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়।

[৫] টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু (এমপি) বলেন, ১৯৭৫ সালে মীমাংসিত হয়েছিলো, বাংলাদেশ গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মাধ্যমে রাতারাতি তার ইতিহাস মুছে দেয়া হয়েছিলো। তখন পাঠ্যপুস্তকে কোথাও বঙ্গবন্ধুর ভাষণ, ইতিহাস ছিলো না।

[৬] তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ধর্ম ও নিরপেক্ষতা ছিলো। এখন সময় এসেছে যার যার জায়গা থেকে সেই ধর্মের ভেদাভেদ ভেঙে ধর্ম নিরপেক্ষ আদর্শ প্রতিষ্ঠা করা। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়