শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৯:১৩ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত থেকে টিকা রপ্তানি বন্ধ হওয়ায় কোভিডের প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার বিবিসি বাংলায় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ভারতে নতুন করে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকা রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এরফলে বিভিন্ন দেশে টিকা সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। এরফলে নতুন করে টিকা দেয়াটা কঠিন হয়ে পড়বে। তবে দেশে এখনো দ্বিতীয় ডোজ টিকা দেয়ার মতো পর্যাপ্ত টিকা আছে।

[৩] তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব টিকার কোনো উৎপাদন নেই। সেক্ষেত্রে আমাদের হাতে মাত্র একটি বিকল্প ব্যবস্থা হচ্ছে কোভ্যাক্সের টিকা। ভারত থেকে টিকা আসলে সব কিছুর সমাধান হবে। না আসলে কোভ্যাক্সের আশায় বসে থাকতে হবে।

[৪] তথ্য মতে, এর আগে ২৫শে জানুয়ারি ৫০ লাখ টিকা আসে বাংলাদেশে। ২১শে জানুয়ারি উপহার হিসেবে আরও ২০ লাখ টিকা পৌঁছায়। ফেব্রুয়ারি মাসে ৫০ লাখ আসার কথা থাকলেও এসেছে মাত্র ২০ লাখ। ভারত থেকে আগামী শুক্রবার দুপুর দেড়টার দিকে ১২ লাখ টিকা আসার কথা রয়েছে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৫০ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ কোভিডের প্রথম ডোজের টিকা নিয়েছেন। টিকার জন্য নিবন্ধন করেছেন ৬০ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। তবে প্রথম ডোজের টিকার জন্য অপেক্ষায় রয়েছেন আরও ১৫ লাখ মানুষ।

[৬] বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ডোজ টিকা দেয়ার তিন মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হলে সেটি সবচেয়ে বেশি কার্যকর হয়। তবে তিন মাসের মধ্যেও টিকা নেয়া গেলে কোনও সমস্যা নেই।

[৭] জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক কাওসার আফসানা বলেন, টিকার সংকটের কারণে যদি দ্বিতীয় ডোজ তিন মাস সময়ের মধ্যেও দেয়া না যায়, সেক্ষেত্রে প্রথম ডোজ টিকা তেমন কার্যকর হবে না। করোনার টিকা নতুন করে নিতে হবে। তখন শুধু দ্বিতীয় ডোজ নিলেই হবে না। আবার দুই ডোজ করে টিকা নিতে হবে। সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ