শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন এলাকায় ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। বাংলাদেশ প্রতিদিন

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ২৪ ঘণ্টার পূর্ব আভাসে ঠাণ্ডা বাতাসের সঙ্গে বৃষ্টি হবার সম্ভবনা আছে। এতে চৈত্র মাসের দাবদাহ ক্রমেই কমতে থাকবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছুদিন তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি পর্যন্ত উঠেছে তবে বৃহস্পতিবার ৩৮ ডিগ্রির নিচে ছিল। এছাড়া বৃষ্টি হবার সম্ভাবনা আছে ২৮ তারিখের পর থেকে। এখনকার বৃষ্টি মানেই সঙ্গে ঝড় হবেই। তবে বৃষ্টিপাত কোথাও স্থায়ী হবে না। দুই-এক ঘণ্টা ঝড়ো-হাওয়াসহ বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যাবে।

তবে শুক্রবার ঠাণ্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভবানা রয়েছে দেশের খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, নীলফামারী ও সিলেট অঞ্চলগুলোতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়