শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে মোড়েলগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থী নির্বাচিত

শেখ সাইফুল ইসলাম: [২] আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জের ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে এখন শুধু মাত্র সংরক্ষিত নারী আসন ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

[৩] বৃহস্পতিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শেষে সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং অফিসার মো. সিফাত আল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] উপজেলার ১৬ টি ইউনিয়নের অপর ১৫টিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৬১ জন। প্রতিটি ইউনিয়নে দলীয় মনোনয়ন বঞ্চিতরা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ, যুবলীগের অনেকে স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১টি ইউনিয়নে প্রার্থী দিয়েছে।
বিএনপি নির্বাচনে না আসায় এখন নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে দৃশ্যমান হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। নৌকার প্রতিপক্ষ আওয়ামী লীগ হওয়ায় বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন দলীয় প্রার্থীরা। আওয়ামী লীগ দলীয় কয়েকজন প্রার্থী ইতোমধ্যে নিরাপত্তাহীনতারও অভিযোগ তুলেছেন।

[৫] এ সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক এম এমদাদুল হক বলেন, যারা আওয়ামী লীগ করে তারা কোনো অবস্থাতেই নৌকার বাইরে কাজ করতে পারবে না। দলীয় সিদ্ধান্ত সকলকে মানতে হবে। বিশৃংখলা ঠেকাতে অচীরেই কঠোর নির্দেশনা আসবে আশাকরি।

[৬] ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপের তফসিল অনুযায়ী আগামি ১১ এপ্রিল এ উপজেলার সকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়