শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযুদ্ধ আজীবন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা জোগবে: জিএম কাদের

শাহীন খন্দকার: [২] বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি আরও বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গৌরবোজ্জল ও তাৎপর্যপূর্ণ এই দিনে আমি দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশীকে অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এই অভিনন্দন জানান।

[৩] স্বাধীনতার সুর্বণজয়ন্তীর এই শুভক্ষণে জিএম কাদের বলেন, আগামী প্রজন্মের সুখময় ভবিষ্যত নিশ্চিত করতে ক্ষুধা, দারিদ্র-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা প্রতিজ্ঞ। বাণীতে তিনি আরও বলেন, স্বাধীনতার সুর্বণজয়ন্তীর বছরে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি বাঙালি জাতির পিতা, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়ে সারা জীবন নিবেদিত ছিলেন বাঙালির অধিকার, স্বাধিকার, স্বাধীনতা ও আর্থ-সামাজিক উন্নয়নে।

[৪] জি এম কাদের বলেন, ‘বিনম্র চিত্তে পরম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি ৩০ লাখ বীর শহিদদের, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে যারা আমাদের লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন।

[৫] তিনি বলেন, পরম শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে। তিনি বলেন, ১৯৭১ সালের গৌরবোজ্জ্বল উত্তাল দিনগুলো আমাদের আজীবন পথ দেখাবে। মুক্তিযুদ্ধ আজীবন সুখী ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা জোগাবে।

  • সর্বশেষ