শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাইয়ে হল্যান্ডের জালে তুরস্কের চার গোল

স্পোর্টস ডেস্ক : [২] ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে হল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে দেয় তুরস্ক। বিজয়ী দলের বুরাক ইলমাজ হ্যাটট্রিক করেন।

[৩] বুধবার (২৪ মার্চ) দিবাগত রাতে ইস্তাম্বুলের আতার্কুক স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ফেনকই ডি ইয়ং-ম্যাথিস ডি লিটদের মতো তারকা সম্বলিত দলকে পাত্তা না দিয়ে প্রথমার্ধে দুটি গোল তুলে নেয় স্বাগতিকরা।

[৪] ১৫ মিনিটে দলের ও নিজের প্রথম গোলটি করেন তুরস্কের অধিনায়ক ইলমাজ। ফ্রেঞ্চ দল লিলের এই ফরোয়ার্ড ৩৪ মিনিটের মাথা পেনাল্টির মাধ্যমে দ্বিতীয় গোল তুলে নেন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই তৃতীয় গোল পায় তুরস্ক। এবার গোল আদায় করেন হাকান কালহানোগলু। এতে ৩-০তে এগিয়ে যায় দলটি।

[৫] ৭৫ ও ৭৬ মিনিটে ডেভি ক্লাসেন ও লুক ডি ইয়ং দুটি গোল তুলে নিলে জমে উঠে খেলা। যদিও ৮১ মিনিটে হ্যাটট্রিক তুলে নেন ৩৫ বছর বয়সী ইলমাজ। ম্যাচের একেবারে অন্তীম লগ্নে এসে ব্যবধান কমানোর সুযোগ পায় ডাচরা। লিওর স্ট্রাইকার মেমফিস ডিপে শট নিলেও তুর্কী গোলরক্ষক উগরকান চাকির তা রুখে দেন। শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে হলো হল্যান্ডকে। - গোল ডটকম/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়